ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারী দলের নির্বাচক হলেন সালমা খাতুন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এ দায়িত্ব দিয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

সালমা খাতুন ২০১১ সালের ২৬ নভেম্বর সাভারে আইসিসি নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর এক যুগের বেশি সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দীর্ঘ সময় দলের অধিনায়কত্বও করেছেন।

সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ৯ জুলাই, ভারতের বিপক্ষে মিরপুরে একটি টি-টোয়েন্টি ম্যাচে।

জাতীয় দলের হয়ে সালমা খেলেছেন ৪৬টি ওয়ানডে ও ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ১,১২৫ রান, আর বল হাতে নিয়েছেন ১৩৬ উইকেট।

প্রায় ৩৫ বছর বয়সী এই সাবেক তারকা অলরাউন্ডার মাঠ থেকে বিদায় নিয়েই যুক্ত হচ্ছেন জাতীয় দলের নির্বাচনী কমিটিতে। বিসিবির এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। নারী ক্রিকেটে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং দীর্ঘ ক্যারিয়ার তাকে নির্বাচক হিসেবে আলাদা মান দিচ্ছে বলেও মনে করছেন অনেকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারী দলের নির্বাচক হলেন সালমা খাতুন

আপডেট সময় ০৬:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫