ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মি. ঝ্যাং জিং।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের খোঁজখবর নেন ও কুশলাদি বিনিময় করেন। এসময় দেশের চলমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ট্যাগস

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫