ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তারা নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা ও ছেলেকে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্বজনরা জানালা দিয়ে নিহত রানী ও তার ছেলে ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

স্বজনদের দাবি, নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিনভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫