ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চূড়ান্ত হলো বিসিবির নির্বাচনের তারিখ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে হবে। কিন্তু ওই সময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এরই মাঝে গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এবার জানা গেল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ক্রিকেট বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

তবে এর আগে একটি খসড়া তফসিল সম্পর্কে জানা যায়, যদিও সেই সূচিতে কয়েকটি পরিবর্তন আসতে পারে। খসড়া তফসিল অনুসারে, মনোনয়ন সংগ্রহ ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদানের সময় ২৫ সেপ্টেম্বর। এরপর ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। যাদের সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাদের জন্য এবারও থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা।

বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আছেন তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মতো হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চূড়ান্ত হলো বিসিবির নির্বাচনের তারিখ

আপডেট সময় ০৪:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫