ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

মানিকগঞ্জের দৌলতপুরে অর্থ-সম্পদের দ্বন্দ্বের জেরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম করুনা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) হত্যার পর পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অর্থ-সম্পদ নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে রাতে রবি চন্দ্র ভদ্র তার মাকে ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতর গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

আপডেট সময় ১২:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫