ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 98

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের কারণে দুই দিন হোটেলেই বন্দী ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর দূতাবাস এবং সরকারের সম্মিলিত উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বেলা সাড়ে ১১টার দিকে শুরু হবে দলের ফেরার যাত্রা। একই ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকরাও।

গত ৮ সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন, ৯ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন।

নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অবশেষে ফেরার সুযোগ পাচ্ছে দল। বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ফুটবলার ও সাংবাদিক সবাইকে নিরাপদে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সাড়ে ১১টার বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। ফলে দুই দিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল-রাকিবদের।

৮ সেপ্টেম্বর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডুতে। বিক্ষোভ দমন করতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। বাতিল হয় অনুশীলন, স্থগিত হয় ম্যাচও। দলের অবস্থান করা হোটেলের পাশেই আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আতঙ্কের মধ্যেই টিম হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়। এসময় ফুটবলাররা নিজেদের মানসিকভাবে চাঙা রাখতে হোটেলের জিমে অনুশীলন চালিয়ে যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আপডেট সময় ১১:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫