ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় সাংবাদিক নির্যাতন মামলার আসামী কনকের জামিন না মুঞ্জুর জেল হাজতে প্রেরন

নওগাঁর মহাদেবপুরে ভুমি অফিসে সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামী কনকের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত ।

মঙ্গলবার দুপুরে মহাদেপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে মামলার প্রধান আসামী কনক, ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে আজ দুইজন আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজ মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে গিয়ে বেদম মারপিট করে ক্যামেরা মোবাইল ছিনিয়ে নেয় আসামীরা । এ ঘটনাই সাংবাদিকবাদী এ কে সাজু বাদী হয়ে গত মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

ট্যাগস

আপডেট সময় ০১:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫