ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি,অন্তত ৬০ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার স্টেটে এক ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এখনো অনেক নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

নৌকাটি তুংগান সুলে থেকে দুগ্গা গ্রামের দিকে যাচ্ছিল। পথে ডুবে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। নাইজারের সরকারি কর্মকর্তা বাবা আরা রয়টার্সকে বলেন, ‘এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ১০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন।’

দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ১১টার দিকে। শাগুমি জেলার প্রধান সা’আদু ইনুয়া মুহাম্মদ বলেন, ‘আমি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম। নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিল। আমরা ৩১টি মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং নৌকাটিও উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো জানান, মঙ্গলবারই চারজনকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়েছে এবং মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। নাইজার স্টেট ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী দল ও স্থানীয় ডুবুরিরা এখনো অভিযান চালাচ্ছেন।

সংস্থাটি বলেছে, এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২ জন এখনো নিখোঁজ।

তারা আরো জানায়, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

নাইজেরিয়ায় এমন নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে বর্ষাকালে। এর পেছনে কয়েকটি বড় কারণ হলো, নিরাপত্তা বিধি উপেক্ষা, নৌকায় অতিরিক্ত যাত্রী বহন এবং খারাপ অবস্থার নৌযান ব্যবহার।

বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা নজরদারি এবং সচেতনতামূলক প্রচার চালানো জরুরি। দেশটির সরকার এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ের কোনো বিবৃতি দেয়নি।

সূত্র : রযটার্স।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি,অন্তত ৬০ জনের মৃত্যু

আপডেট সময় ১২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫