ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় সহিদুল হক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে তাকে ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়।

আটক সহিদুল হক (২৮) একই উপজেলার সারাপিগছ এলাকার বাসিন্দা।

নাইটগার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলা এবং শব্দ শুনতে পান। এসময় সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের জড়ো করেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

আপডেট সময় ১১:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫