ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু

যুদ্ধবিরতিতে রাজি হলেও ফিলিস্তিনের গাজা শহর থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল—সরাসরি এমন বার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্রিটেনের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা গাজায় যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছি। হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়, তবুও গাজা আমাদের নিয়ন্ত্রণেই থাকবে।”

নেতানিয়াহু জানান, হামাস যদি অস্ত্র ফেলে দেয় এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়, তাহলে যুদ্ধ এখনই থামানো সম্ভব। তবে হামাসের শেষ ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথাও তিনি স্পষ্ট করে দেন।

অন্যদিকে, দীর্ঘদিনের অবরোধ ও চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকায় মারাত্মক মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি (IPC) জানিয়েছে, বর্তমানে গাজার অন্তত ৫ লাখ ১৪ হাজার মানুষ দুর্ভিক্ষের মুখে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।

সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু

আপডেট সময় ০৪:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫