ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. আলম ইসলাম (৩২)। তিনি একই গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে। অভিযানে র‌্যাব তার কাছ থেকে ১৯৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল, চারটি দেশীয় অস্ত্র (রামদা) ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প জানায়, আলম ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করছিলেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫