ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাশিয়ায় কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছেন।শনিবার (১৬ আগস্ট) শনিবার রুশ কর্তৃপক্ষ  এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ঘটেছে। এটি একটি বারুদ কারখানা ছিল বলে স্বাধীন সংবাদমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে ১১ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছে। পাশাপাশি তারা ভবনের ধ্বংসস্তূপ ও ভয়াবহ ক্ষতির ছবি প্রকাশ করেছে। রুশ জরুরি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতি সরাতে তারা একটানা কাজ চালিয়ে যাচ্ছে।

রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এক দিনের শোক ঘোষণা করেছে।

গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’ স্বাধীন সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, বিস্ফোরণটি এলাস্টিক বারুদ ও গোলাবারুদ কারখানায় ঘটেছে।

২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিলেন। রাশিয়ায় কারখানায় প্রাণঘাতী দুর্ঘটনা অস্বাভাবিক নয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাশিয়ায় কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০

আপডেট সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫