ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের

অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওন তিরোল স্টেডিয়ামে মৌসুমপূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। একটি করে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান এডার মিলিতাও ও রদ্রিগো।

গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপেও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলো লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আসন্ন মৌসুমে তাদের সেই শিরোপা খরা কাটানোই মূল লক্ষ্য। সে লক্ষ্যে এমবাপ্পের জোড়া গোলে দাপুটে জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ।

একাদশে গ্রীষ্মকালীন উইন্ডোতে দলে আসা তিন সাইনিং; ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো ক্যারেরাসকে মাঠে নামান কোচ আলোনসো। যার প্রতিদানও পেয়ে যেতে বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১০ মিনিটে এডার মিলিতাওয়ের হেডে প্রথম গোল আসে সফরকারীদের।

তিন মিনিট পর তুর্কি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গুলারের পাস থেকে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে এমবাপ্পে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান ৩-০ তে।

প্রথম মৌসুমে রিয়ালের হয়ে মোট ৪৩ গোল করা এমবাপ্পে ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান গুলারের পাস থেকে। কিন্তু স্বাগতিক দলের গোলরক্ষক তাকে থামিয়ে দেন। ৮২ মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো এমবাপ্পের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর দলের চতুর্থ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের

আপডেট সময় ০৬:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫