ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৯ বছরের প্রেমের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক এবার নতুন পর্বে পা রাখল। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তাতে রাজিও হয়েছেন জর্জিনা। বহুদিন ধরে একসঙ্গে থাকা এই যুগলের ঘর আগেই আলো করেছে দুই সন্তান, সঙ্গে রয়েছে রোনালদোর আগের তিন সন্তানও।

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটেছে জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে। আঙুলে হীরার আংটি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এই জীবনে এবং আমার সব জীবনে।’ ছবিতে স্থান হিসেবে উল্লেখ ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০–১৫ ক্যারেট ওজনের এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয়, যা দ্রুত রূপ নেয় ভালোবাসায়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক।

বাগদান ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, কবে এবং কোথায় হবে বিয়ে? ঘনিষ্ঠ পরিসরে নাকি বিশ্বজোড়া আয়োজন? যাই হোক না কেন, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় তাদের স্বপ্নের বিয়ের দিনটির জন্য।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৯ বছরের প্রেমের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

আপডেট সময় ০৫:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫