ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৫

সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন—পারভেজ (৩৮) তার স্ত্রী ফারজানা(২৮)  দুই সন্তান মোহাম্মদ(৬) ও মারওয়ান(২) এবং আত্মীয় হেনা (২৮)।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে সিলেট থেকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারজানার ১০ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১ টার দিকে সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন ও এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্নে পাঠানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৫

আপডেট সময় ০৫:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫