ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আজ থেকে শুরু টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের আজ বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। সকাল ৮টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করবেন ক্রিকেটাররা।

এই অনুশীলন ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে দলের কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে। এরপর কিছুদিনের বিরতি নিয়ে ২০ আগস্ট থেকে ক্যাম্প হবে সিলেটে।

এশিয়া কাপ শুরু হওয়ার আগেই টাইগারদের আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলানোর পরিকল্পনা করেছে বিসিবি। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

এর আগে স্কিল ও ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ ও লিটন দাস এশিয়া কাপের আগে আরও একটি সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, বিসিবি সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে নেদারল্যান্ডস সিরিজ আয়োজন করেছে।

নেদারল্যান্ডস দল বাংলাদেশে পৌঁছাবে ২৬ আগস্ট। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আজ থেকে শুরু টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি

আপডেট সময় ১১:২০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫