ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় আওয়ামীলীগের অবৈধভাবে দখলকৃত জমি পুনরুদ্ধার ও বৃক্ষ রোপন

নওগাঁ জেলার নিয়ামতপুরে ১৬ বছর ধরে ছাতড়া কওমি মাদ্রাসার জমি আওয়ামীলীগের প্রভাবশালীদের দখলে ছিল। দীর্ঘদিনের এই অবৈধ দখলদারিত্বের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট, বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতা নুরুল ইসলামের দৃঢ় নেতৃত্বে।

এই জমি পুনরুদ্ধারের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসার সম্প্রসারণ ও শিক্ষার পরিবেশ ফিরে আসে, তেমনি অন্যদিকে ন্যায়ের পক্ষে সাহসী অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়।

পুনরুদ্ধারকৃত জমিতে মাদ্রাসার উদ্যোগে নির্মিত দোকানঘর আজ মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনটি শুধু একটি উদ্বোধনের নয়, বরং গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে সত্য ও ন্যায়ের বিজয় উদযাপনের দিন হিসেবেও স্মরণীয় হয়ে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, এই জমি উদ্ধার শুধু এক টুকরো ভূমির পুনরুদ্ধার নয়, বরং এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার এক প্রকৃত উদাহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাহক মণ্ডলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রায় শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় আওয়ামীলীগের অবৈধভাবে দখলকৃত জমি পুনরুদ্ধার ও বৃক্ষ রোপন

আপডেট সময় ০২:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫