ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

চলতি মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২০২৪ সালের পর বাংলাদেশ আবারও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলের নেতৃত্বে আছেন উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। টুর্নামেন্টে অংশ নিতে ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সোহানরা।

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও সাউথ অস্ট্রেলিয়ার সাথে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বিগ ব্যাশের কয়েকটি দলসহ মোট ১১ টি দল এই টুর্নামেন্টে খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ১৬ আগস্ট নেপাল এবং পরদিন প্রতিপক্ষ বিগ ব্যাশের দল পার্থ স্কর্চারস। নর্দান টেরিটরি স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯ আগস্ট মাঠে নামবেন সোহানরা। এছাড়া ২১ আগস্ট মেলবোর্ন স্ট্রার্স ও ২৩ আগস্ট অ্যাডেলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। ২৪ আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ ‘এ’ দল: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময় ০৬:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫