ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় বজ্রপাতে ১১টি মহিষ মারা গেছে।

রবিবার ভোররাতে চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মহিষগুলো স্থানীয় একটি বাথানে পালন করা হচ্ছিল।

নিহত মহিষের মধ্যে ৬টি দুধেল গাভীসহ ১০টি স্থানীয় খামারি মো. নবী শেখের এবং একই এলাকার এলাহীর ১টি মহিষ রয়েছে।

আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকা বলে জানা গেছে। নিজের ও পরিবারের সমস্ত সঞ্চয় ও পরিশ্রম দিয়ে গড়ে তোলা এই খামার রাতারাতি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি চরম বিপদের মুখে পড়েছে।

চিলমারী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বলেন, “রোববার ভোর রাতে নবী শেখের ১১টি মহিষ বজ্রপাতে মারা যাওয়ায় তিনি এখন কার্যত পথে বসে গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।”

নবী শেখ বলেন, “এই মহিষগুলোই ছিল আমার জীবনের সম্বল। এখন কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও সহানুভূতির ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

আপডেট সময় ০৬:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫