ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই দিবাগর রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১টার দিকে সে মারা যায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫