ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াতের আমির

ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে খুলনা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি ঢাকা থেকে খুলনা আসছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমিরে জামায়াত রোববারই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য মঙ্গলবার (২২ জুলাই) তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

আমীরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে সম্ভবত সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে, তার কবর জিয়ারত শেষে আবারো ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন। আমীরে জামায়াতের সঙ্গে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াতের আমির

আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫