ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার ( ৬ জুলাই) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (৬ জুলাই) সকালে দেওয়ালিয়াবাড়ী এলাকায় পুকুরে গোসল করতে নামে জুনায়েদ ও মমিন। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। জুনায়েদ ও মমিন স্থানীয় মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৩:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫