ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গভীর রাতেই ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে ঋতুপর্ণাদের অভিনব সংবর্ধনা দেবে বাফুফে।

আজ রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে।

আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।

বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা। তারা ভুটান লিগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশে রওনা করবেন। সবমিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিলো বাফুফে। সাত মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি ফেডারেশন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গভীর রাতেই ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে

আপডেট সময় ১২:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫