ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ৪

হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম এবং সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৭)।

জানা গেছে, আনোয়ারা বেগম পরিবারসহ সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দেন। তারা ভোরে একটি মাইক্রোবাসযোগে সিলেট ছাড়েন। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ৪

আপডেট সময় ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫