ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ জুলাই) ভোরে উপজেলাগুলোর ভারত সীমান্ত এলাকায় এসব মালামাল জব্দ করা হয়।

ফেনীস্থ ৪ বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ভর্তি কাটুন ও কয়েকটি গরু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা মালামাল ও গরুগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্য ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা। এগুলো কাস্টমস-এ জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোশাররফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় ০২:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫