ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ১১

সুদানের উত্তর-পূর্বে একটি ঐতিহ্যবাহী সোনার খনির আংশিক ধসে ১১ জন খনি শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় খনি কোম্পানি। এদিকে দেশটির সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে নৃশংস গৃহযুদ্ধ তৃতীয় বছরে পদার্পণ করেছে। খবর আল জাজিরার।

২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের অর্থায়ন মূলত সুদানের স্বর্ণশিল্প থেকে পরিচালিত হচ্ছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে, সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে যে, সুদানের উত্তর-পূর্ব লোহিত সাগর রাজ্যের এসএএফ-নিয়ন্ত্রিত শহর আতবারা এবং হাইয়ার মধ্যে অবস্থিত হাওয়েদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে কির্শ আল-ফিল খনির একটি কারিগরি খাদে ধসের ঘটনাটি ঘটেছে।

এসএমআরসি জানিয়েছে, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে তারা এর আগে ওই খনির কার্যক্রম স্থগিত করেছিল এবং ‘জীবনের জন্য বড় ঝুঁকি’র কারণে এর কার্যক্রম অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিল।

আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশটি এই মহাদেশের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। তবে কারিগরি এবং ক্ষুদ্র আকারের সোনার খনি থেকেই বেশিরভাগ সোনা উত্তোলন করা হয়।

সেখানে খনিধসের ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে একই ধরনের ঘটনা ঘটছে। এর আগে ২০২৩ সালে একটি খনিধসে ১৪ জন খনি শ্রমিক নিহত হয় এবং ২০২১ সালে আরেকটি খনিধসে ৩৮ জন নিহত হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ১১

আপডেট সময় ১২:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫