ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ফেনীর ছাগলনাইয়ার পৌর এলাকার সাত মন্দির রোডে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত দুই শিশু হলো—ফয়সাল ফারাবী (৯), যার বাবা ইকবাল হোসেন কাতারে কর্মরত এবং বাড়ি পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামে; অন্যজন সাখাওয়াত হোসেন (৮), তার বাবা সামছুল হক দুবাই প্রবাসী এবং বাড়ি ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তারা দুজনেই পরিবারসহ সাত মন্দির রোড এলাকার শেখ ভবনের একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু দুটি খেলতে বের হয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে যায়। এরপর তারা আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, “দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫