ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুইজন চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়ি শিশু দুটি খেলছিল। উঠানের পাশে পুকুর থাকায় তারা একপর্যায়ে পুকুরে চলে যায়। শিশু দুটিকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন পানিতে নেমে তাদের তলিয়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে। পরে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস বলেন, শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটলিয়া গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫