ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মেয়ের কান্নায় ক্ষিপ্ত হয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার পেন তালুকার একটি আদিবাসী গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র এক বছরের কন্যাশিশু অসুস্থ হয়ে কান্নাকাটি করছিল আর সেই কান্না সহ্য করতে না পেরে শিশুটির নিজের বাবা ক্ষিপ্ত হয়ে তাকে মেঝেতে আছাড় মেরে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘাতক বাবকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম সুরেশ দোরে (৪০)। তিনি দেবমাল ঠাকুরওয়াড়ি গ্রামে বসবাস করতেন। তার চারটি সন্তান রয়েছে তিন স্ত্রীর ঘরে। তিনজন স্ত্রীই সুরেশের নেশাগ্রস্ততা ও শারীরিক নির্যাতনের কারণে তাকে ছেড়ে চলে গেছেন। সর্বশেষ স্ত্রীও এক মাস আগেই বাড়ি ছেড়ে চলে যান।

ঘটনাটি ঘটে গত ১ জুন সন্ধ্যা ৫টার দিকে। সেদিন সুরেশের এক বছরের শিশুটি অসুস্থ হয়ে ক্রমাগত কাঁদছিল। এতে সুরেশ দোরে অতিরিক্ত রেগে গিয়ে শিশুটিকে মেঝেতে আছাড় মারেন। এতে মাথায় আঘাত পেয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সময় ঘরে থাকা অন্যান্য তিন শিশু ভয় পেয়ে দৌড়ে গিয়ে প্রতিবেশীদের ডাকে। প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয় এবং অভিযুক্তকে পালাতে না দিয়ে আটকে রাখে। সুরেশ দোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৩(১) ধারা এবং শিশু সুরক্ষা ও পরিচর্যা আইন, ২০১৫-এর ৭৫ ধারা অনুসারে হত্যা ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্ত করছে ওয়াডখাল পুলিশ।

পুলিশ সাব-ইনস্পেক্টর প্রসাদ পাঁধারে বলেন, অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রী ও সন্তানদের ওপর নির্যাতন করতেন। শিশুটি অসুস্থ ছিল আর কাঁদছিল। সেই কারণেই সে এমন নিষ্ঠুর আচরণ করে।

তথ্য সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মেয়ের কান্নায় ক্ষিপ্ত হয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫