ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে জিএম কাদেরসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখ এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (৩১ মে) মধ্যরাতে বরিশাল কোতোয়ালী মডেল থানায় এ মামলা করেন মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলার অভিযোগে দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

এজাহারে বলা হয়, শনিবার (৩১ মে) বিকেলে নগরীর সদর রোডের ফকির বাড়ি রোডে অবস্থানকালে জাতীয় পার্টির একটি মিছিল বের হয়। সেই মিছিল থেকে সরকারবিরোধী ও গণঅধিকার পরিষদের বিরুদ্ধে কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়। এ সময় তাদের আপত্তিকর স্লোগান বন্ধ করতে অনুরোধ করা হলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ-সমর্থিত কিছু নেতাকর্মী লোহার রড, বাঁশ, ও ইট নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলামসহ ১৫-২০ জন নেতাকর্মী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

মামলার বাদী শফিকুল ইসলাম সাগর বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি আমাদের নিরীহ নিরস্ত্র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই। পুলিশ আমাদের মামলা গ্রহণ করেছে। আমরা চাই, অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করবে পুলিশ।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে জিএম কাদেরসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫