ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ

পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন তিনি।

তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, একান্তই ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো চাপ নেই। বোর্ড এটা গ্রহণ করেছে। এখন বাংলাদেশ ব্যাংকে পাঠাবে আশা করছি তারা গ্রহণ করবে।

সেলিম হোসেন ২০১৫ সালের নভেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। টানা দুই দফা তাকে পুনর্নিয়োগ দেয় ব্যাংকটি। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত তার মেয়াদ ছিল। কিন্তু চাকরির ১০ মাস বাকি থাকতেই তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগ নিয়ে ব্যাংকটির কর্মীদের উদ্দেশে চিঠি দিয়ে তিনি জানান, প্রিয় সহকর্মীরা, সব ভালো জিনিসেরই শেষ আছে, আর সেই ধারাবাহিকতায় ব্র্যাক ব্যাংকে আমার সময়েরও শেষ হতে চলেছে। আমি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। কিছু আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া এখনো বাকি রয়েছে, তবে আশা করি সেগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। আজই সম্ভবত আমার ব্র্যাক ব্যাংকে শেষ কর্মদিবস। গত প্রায় দশ বছর ধরে আপনাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য একটি বড় সম্মানের বিষয় ছিল। আমরা একসঙ্গে একটি অসাধারণ প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যা দেশের ব্যাংকিং খাতে এক অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ

আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫