ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নিন্মমানের খাবার বিক্রি নওগাঁয় ৩ প্রতিষ্টান কে বিপুল টাকা জরিমানা Logo ভারতের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ গ্রাম প্লাবিত Logo নওগাঁয় বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন   Logo জয়পুরহাটে ট্রেন চলাচল বন্ধ Logo রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনের পুশ ইন করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে পুশ ইন হয়। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া জানিয়েছেন ইউএনও।

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। বাংলাদেশী হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে।

এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জন পুশ ইন হয়েছে।

ট্যাগস

নিন্মমানের খাবার বিক্রি নওগাঁয় ৩ প্রতিষ্টান কে বিপুল টাকা জরিমানা

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

আপডেট সময় ১২:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫