ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ড. ইউনূসকে যারা নামাতে চায় তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু : ফয়জুল করীম

সংস্কারের বাইরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে যারা নামাতে চান তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, “যারা ড. ইউনূসকে নামাতে চান তারা এ দেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’-এর রাজনীতি করেন।”

শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনূস সরকার বাংলাদেশের গদিতে থাকুক।

ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারে না। ইউনূস সরকার ভারতের গোলামি থেকে আমাদের মুক্তি করার চেষ্টা করছেন। ভারতের গোলামি থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন।’ এটি ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছেন না।

এ জন্যই তারা আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করতে চাচ্ছে। এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থাতেই  এদের ফাঁদে এ দেশের জনগণ পা দেবে না।

ডিসেম্বরে নির্বাচনে দেওয়া উচিত সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ফয়জুল করিম বলেন, ‘সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো।

সেনাপ্রধানের তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, তিনি তার দায়িত্ব পালন করবেন। যা তার দায়িত্ব নয়, অনধিকার চর্চা তিনি করবেন না।’

করিডর নিয়ে তিনি বলেন, ‘ভারতের কোনো প্রেসক্রিপসন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডর ভারতের পক্ষে হয়, আমরা নাই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি।

আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করব, আমরা ভারতের স্বার্থে কাজ করব না। ভারত যতটুকু আমাদেরকে স্বার্থ দেবে, আমরাও ততটুক তাদের স্বার্থ দেব। একতরফা ভারত কোনো স্বার্থ পাবে না, সুবিধাভোগ করতে পারবে না। আমাদেরকে সুবিধা দেবে, আমরাও সুবিধা দেব। আমাদেরকে সুবিধা দেবে না, আমরা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করব।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ড. ইউনূসকে যারা নামাতে চায় তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু : ফয়জুল করীম

আপডেট সময় ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫