ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সেনাবাহিনীর সর্বোচ্চ র‌্যাঙ্ক ‘ফিল্ড মার্শাল’- এ পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনীর পদোন্নতি পেয়ে জেনারেল থেকে ফিল্ড মার্শাল হয়েছেন। যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্ক। বার্তাসংস্থা রয়টার্স (মঙ্গলবার ২০ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল হামলা, গোলাবর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েকদিন পরই জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে মুনিরকে পদোন্নতি দেওয়া হলো।

পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে দ্বন্দ্বে অসাধারণ ভূমিকা রাখায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলেও পিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন পাকিস্তান শান্তি চায়। কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবেন না।

অপরদিকে ভারত জানিয়েছে, তাদের অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। যদি তাদের উস্কানি দেওয়া হয় তাহলে পাকিস্তানে আবারও হামলা চালানো হবে।

কে এই অসিম মুনীর?

অসিম মুনীর ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন। তার মেয়াদ শুরুতে তিন বছর নির্ধারিত থাকলেও, ২০২৪ সালের নভেম্বরে তা বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

সেনাবাহিনীতে আসার আগে মুনীর পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার সময় তিনি আইএসআইয়ের নেতৃত্বে ছিলেন। ওই সময়ে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছিল এবং মুনীরের গোয়েন্দা ভূমিকা সে সময় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ফিল্ড মার্শাল পদে পদোন্নতির মাধ্যমে মুনীর এখন পাকিস্তানের সামরিক ইতিহাসে আরও এক ধাপ উচ্চ আসনে জায়গা করে নিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সেনাবাহিনীর সর্বোচ্চ র‌্যাঙ্ক ‘ফিল্ড মার্শাল’- এ পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট সময় ১২:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫