ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২০ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও নীতি) মুকিতুল হাসান সই করা এক আদেশে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকার ঘোষিত ছুটির মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে প্রয়োজনীয় জনবল উপস্থিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এদিকে ঈদুল আজহা বাংলাদেশে ৬ অথবা ৭ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন।

চট্টগ্রাম, বেনাপোল, পেট্রাপোল, হিলি, ভোমরা, সোনা মসজিদসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টম হাউস ও স্থলবন্দরে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এনবিআরের এ উদ্যোগের ফলে ঈদের দীর্ঘ ছুটিতেও আমদানি-রফতানিতে কোনও ধরনের স্থবিরতা দেখা দেবে না বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ী মহলও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস

আপডেট সময় ০৬:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫