ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতকে পাল্টা জবাব দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী

প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে দুই নিকট প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার বরাবর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে আজ। এর আগে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসলামাবাদ জানায়, ভারতীয় হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে, নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের অন্তত ৮ জন নিহত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, প্রতিশোধমূলক হামলার হিসাব দ্রুতই চুকিয়ে দেওয়া হবে। তার দাবি, পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দেশের অভ্যন্তরে তিনটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তবে এর কারণ বা পাইলটদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছে ভারত। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এরপর থেকেই দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ও সীমান্তে গুলিবিনিময় শুরু হয়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, “ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বিশ্ববাসী বহন করতে পারবে না।” অন্যদিকে সংঘাত দ্রুতই থেমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, দুদেশের মধ্যে শান্তি প্রচেষ্টায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আজ নয়াদিল্লি সফর করার কথা। দুই দিন আগে তিনি ইসলামাবাদ সফর করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতকে পাল্টা জবাব দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী

আপডেট সময় ০৬:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫