ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রনি (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের স্বজন তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি। তখন ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম রনি। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।

পারিবারের দেওয়া তথ্যমতে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রনির মরদেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন নিহত রনির ভাইয়ের জামাতা তানভীর হোসেন আদনান। এদিকে রনির মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমন কোনো খবর এখনো পাইনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগ করে এমন তথ্য পেলে জানানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

আপডেট সময় ০১:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫