ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

নওগাঁয় নিম্নমানের ইট ও রাবিশ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার মৈনম হাইস্কুল মোড় থেকে সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৭৮০ মিটার দীর্ঘ একটি রাস্তা নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

স্থানীয়রা জানান, বিট বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পোড়া কয়লার গুঁড়া ও ইটভাটার রাবিশ, যা রাস্তার টেকসইতার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তুলেছে।

অনুসন্ধানে জানা গেছে, মান্দা ও সদরের বলিহার ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বহুদিন কাজটি ঝুলে ছিল। অবশেষে ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ঠিকাদার মো. তানজিম এই কাজের দায়িত্ব পান। কিন্তু কাজ শুরু হতেই অনিয়মের অভিযোগ উঠে আসে।

স্থানীয়রা বলেন, “এই রাস্তা বহুদিন ধরে অবহেলিত ছিল। এখন কাজ শুরু হলেও তা করা হচ্ছে নিম্নমানের উপকরণ দিয়ে।” এই রাস্তায় এখন চলাচল করাই মুশকিল। বিট বালুর জায়গায় রাবিশ ব্যবহার করা হচ্ছে।

ঠিকাদার মো. তানজিমুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, “নিম্নমানের কাজ হওয়ার কথা না। আমি ঠিকাদারের সাথে কথা বলে দেখি।

নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, “নিম্নমানের কাজ হওয়ার কথা না। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

নওগাঁয় নিম্নমানের ইট ও রাবিশ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

আপডেট সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫