ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ চলছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ডাকা হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে ঢল নেমেছে। ইতোমধ্যে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য রাখবেন। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এ মহাসমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।

দলটির পক্ষ থেকে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হেফাজতের চার দফা দাবি-

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।

২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।

৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ চলছে

আপডেট সময় ১০:৫৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫