ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফেনীতে মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের ৫ সদস্য আহত, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় উপজেলায় মাদক বিরোধী অভিযান গিয়ে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তানভীর মেহেদী, সহকারী উপ-পরিদর্শক খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।

এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে জয়নগরের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) ও রহিম উল্যাহর স্ত্রী রূপধনকে (৪৮) আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জয়নগর গ্রামের মাদককারবারি আলমগীর প্রকাশ সোর্স আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের একটি টিম অভিযানে যায়। অভিযানে আলমগীরকে আটক করলে তাৎক্ষণিক সেখানকার ৪০-৫০ জন নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। খবর পেয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফেনীতে মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের ৫ সদস্য আহত, আটক ৩

আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫