ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মধ্যরাত থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু

চলতি বছরের হজের জন্য প্রথম ফ্লাইট আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত ২টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছাড়বে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ঢাকা থেকে সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। এরই মধ্যে ৮৭ হাজার হজযাত্রীর ৭৯ ভাগেরই ভিসা হয়েছে। এবার হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৮৭ হাজার ১০০ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০। আজ সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে হজ ফ্লাইটের। এরই মধ্যে আশকোনায় ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম, হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে। হজরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের। নিরাপত্তায় সার্বক্ষণিক দুই শতাধিক পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি।

হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্সের ২৩২টি ফ্লাইটে এ বছর হজযাত্রী পরিবহন করবে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি যাত্রীর ভিসা হয়েছে। এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মধ্যরাত থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু

আপডেট সময় ১১:২১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫