ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের নিউজার্সির ওশেন কাউন্টির ১৩ হাজার একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে, ইসরাইলের জেরুজালেম-সংলগ্ন শহরগুলোতে ছড়িয়ে পড়ছে তীব্র আগুন।

দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউজার্সি। জোন্স রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে ১৩ হাজার একরের বেশি জমিতে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনো পুরোপুরি নেভেনি।

দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে।

এরমধ্যেই, শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে গাড়িচালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন। রেললাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার (২৩ এপ্রিল) আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে।

প্রতিবেদন মতে, বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দু’জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ৮টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে।

এদিকে, দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টারসহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

আপডেট সময় ০৪:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫