ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সৌদিতে ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে দেওয়া হবে জেল-জরিমানা

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ সৌদি আরবে অবস্থান করলে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ছাড়াও ৬ মাসের জেল ও বহিষ্কারের মতো শাস্তির বিধান করল দেশটির কর্তৃপক্ষ।

২০২৫ সালের হজ মৌসুম ঘনিয়ে আসতেই সৌদি কর্তৃপক্ষ ভিসার মেয়াদোত্তীর্ণদের ওপর কঠোর এই জেল-জরিমানার বিধান ঘোষণা করল। মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ভ্রমণ ভিসাধারীরা হজ করার অধিকারী নন। প্রবাসী ও দর্শনার্থীদের ভিসার শর্তাবলী কঠোরভাবে মেনে চলার ও আইনি পরিণতি এড়াতে দেশ থেকে সময়মতো প্রস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

চলতি বছরের হজকে সামনে রেখে নানা ধরনের পদক্ষেপ গ্রহণক করেছে সৌদি কর্তৃপক্ষ। তাই বারবার বিভিন্ন বিষয়ে সতর্ক করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হজ ও ওমরাহ নিয়ন্ত্রণকারী নিয়মকানুন এবং নির্দেশিকা মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সৌদিতে ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে দেওয়া হবে জেল-জরিমানা

আপডেট সময় ০৬:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫