ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় নওগাঁয় নতুন বছরকে বরণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এটিম মাঠ থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই স্লোগানে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধওে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে শহরের এটিম মাঠ এসে জড়ো হন সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতি শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চত্বরে নব বর্ষের গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও দিনব্যাপী সেখানে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার।

এদিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয় শেষ হয়। সেখানে দিনব্যাপী আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। বাঙালীর নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ধর্মবর্ণ ভেদে দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। অতীতের ভুল ত্রুটি ব্যার্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। দিনটি হয়ে উঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫