ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মারা গেছেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা

পেরুর নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা (৮৯) মারা গেছেন। তিনি মূলত স্প্যানিশ ভাষায় লিখতেন। পরিবার সূত্রে জানা গেছে, ৮৯ বছর বয়সে লিমায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, রবিবার এক পারিবারিক বিবৃতিতে তার ছেলে আলভারো ভার্গাস ইয়োসা বলেন, “গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের বাবা মারিও ভার্গাস ইয়োসা আজ লিমায় আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন।”

মারিও বার্গাস ইয়োসার তিন সন্তান জানিয়েছেন, পারিবারিকভাবেই তারা বাবার শেষকৃত্য সারবেন, কোনো নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

বিশ্বসাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক দমননীতি, স্বৈরতন্ত্রের ভয়াবহতা এবং ব্যক্তি স্বাধীনতার সংগ্রামকে নিজের সাহিত্যকর্মে তুলে ধরেছেন নিপুণভাবে। একসময় তিনি নিজ দেশ পেরুর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন—সাহসী এক পদক্ষেপ, যা তার বিশ্বাস ও দায়বোধেরই প্রতিফলন।

‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এর মত সাহিত্যকর্মের স্রষ্টা বার্গাস ইয়োসাকে বিবেচনা করা হয় ২০ শতকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মারা গেছেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা

আপডেট সময় ১২:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫