ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কামরাঙ্গীরচরে গণপিটুনীতে নিহত ২

রাজধানীর কামরাঙ্গীচরে গণপিটুনিতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বুধবার ( ৯ এপ্রিল) রাতে সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম। কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এর সোনা মিয়ার ছেলে মাসুদ।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় জনৈক এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা ওই মামলা তুলে নেয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে আসছিল। আজ রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি ধামকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাঁটি শুরু হয়। পরে এলাকাবাসী তাদের কে ঘিরে ফেলে গণ ধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামে এক জন মারা যায়। আর দুই জনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা পালিয়ে যায়।ঢামেক হাসপাতালে নেয়ার পর নাদিম নামে এক জনকে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় মৃত ঘোষণা করেন। নিহত নাদিম ও মাসুদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এ ঘটনায় সোহাগ নামে আরেক জন চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি বলেও জানান এসআই। প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কামরাঙ্গীরচরে গণপিটুনীতে নিহত ২

আপডেট সময় ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫