ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পদচ্যুতি পরবর্তী নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী ৩ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) এই ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হান ডাক-সু।

হান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা এবং রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ইউন সুক-ইওলের বিরুদ্ধে পার্লামেন্টের অভিশংসনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে বহাল রাখে। ২০২২ সালে নির্বাচিত এই রক্ষণশীল নেতা গত বছর সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছেন বলে আদালত রায় দেয়।

দক্ষিণ কোরিয়ার আইনে, প্রেসিডেন্টকে পদ থেকে অপসারণের ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে হান ডাক-সুই দেশ পরিচালনা করবেন।

ইউন সুক-ইওল গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে দেশজুড়ে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধিতা ও রাষ্ট্রবিরোধী শক্তি দমনেই এই সিদ্ধান্ত জরুরি ছিল। জাতীয় পরিষদে সেনা মোতায়েন ও আইনপ্রণেতাদের মুখোমুখি হওয়ার দৃশ্য দেশটির ১৯৮৭ সালের গণতন্ত্রে উত্তরণের আগের সামরিক শাসনের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনে।

তবে আইনপ্রণেতারা সামরিক আইন বাতিল করে দিলে ইউন কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেন।

আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ংকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, যদিও তিনি দুর্নীতি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলার মুখোমুখি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট সময় ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫