ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে বাহুবল উপজেলা স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় অন্তত ৩০টি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে স্নানঘাট গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধোর করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশাহিদ ও কৃষক লীগ নেতা ফয়জুর রহমান। স্থানীয় মরুব্বিরা বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেন।

কিন্তু মোশাহিদ আলীর নেতৃত্বে একদল লোক সালিশের মুরুব্বিদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় ০৩:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫