ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

একই গাছ থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ওই এলাকাবাসী মা ও ছেলেকে বাড়ির পাশের একটি রেইনট্টি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পূর্বে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয়‌দের ভাষ‌্যম‌তে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার বিবাহিত এক মহিলার পরকীয়া প্রেম ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি ছেড়ে অজানা কোনো স্থানে চলে যায়। ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করাসহ ভয়- ভীতি দেখাচ্ছিলেন। তাদের মতে মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

একই গাছ থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০২:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫