ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন, সর্বস্ব লুট

নওগাঁয় অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এই ছয়জন। বুধবার (২৬ মার্চ) সকালে নওগাঁর বরুনকান্দির একটি ফিলিংস্টেশন থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, ওই শ্রমিকদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায়। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন তারা। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফেরার জন্য মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টায় ঢাকার গাবতলীতে একটি ট্রাকে ওঠেন। এরপর সেখানে তাদের পাউরুটি ও পান খেতে দেন ট্রাকের হেলপার। খাওয়ার পর থেকে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। সংজ্ঞাহীন অবস্থায় তাদের ভোরে নওগাঁয় ফেলে চলে যায় ট্রাকটি। তাদের কাছ থেকে দুর্বৃত্তরা নগদ টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবুজার গাফফার জানান, আহতদের অতিমাত্রায় চেতনানাশক দেয়ার ফলে তাদের জ্ঞান ফিরতে ২০ থেকে ২২ ঘণ্টা লাগতে পারে।

নওগাঁ সদর মডেল থানার থানার ‍উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে খবর পেয়ে অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন, সর্বস্ব লুট

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫